শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পিকআপ ভ্যানে করে গাঁজা পাচারকালে আটক ১

  • আপডেট টাইম সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬৭৫ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ পিকআপ ভ্যানে করে গাঁজা পাঁচারকালে গাঁজাসহ পাঁচারকারীকে আটক করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আটক পাঁচারকারীর নাম সাজু মিয়া (৩২)। তিনি শায়েস্তাগঞ্জ থানার কাজীরগাঁও গ্রামের এংরাজ মিয়ার ছেলে। উদ্ধার করা গাঁজার পরিমাণ ১৬কেজি। শনিবার সকাল ৭টার দিকে দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকা থেকে সাজুকে আটককরা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে সাজু মিয়া একটি পিকআপ ভ্যানে করে পাঁচার করার জন্য গাঁজা নিয়ে যাচ্ছিল। এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্টো-ন-১৪-০৯৯৯) আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যান থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং দেশকে মাদকমুক্ত করতে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com