বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে পাগল ছেলের হাতে পিতা খুন

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামে শিকলে বাধা পাগল ছেলের ছুরিকাঘাতে পিতা খুন হয়েছে। এ ঘটনায় ইমন নামে অপর এক ছেলে আহত হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে।
স্থানীয় সুত্র জানায়, বিলপাড় গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মাদকাসক্ত ইমরান মিয়া (২০) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সে প্রায় সময়ই গ্রামের মানুষের উপর হামলা চালাতো। তার এমন কর্মকান্ডে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তাকে বাড়ির একটি কক্ষে বন্ধি করে রাখা হতো। সম্প্রতি ইমরান মিয়ার অত্যাচার আরো বৃদ্ধি ফেলে তাকে বাড়িতে শিকল দিয়ে বেধে রাখা হয়। গতকাল বিকালে ইমরানের মা পার্শ্ববর্তী মাজারে মিলাদ মাহফিলে যান। এ সময় ইমরান মিয়া কৌশলে শিকলের বাধ খুলে ঘরের মধ্যে রাখা ছুরি দিয়ে পিতাকে এলোপাতারি ছুরিকাঘাত করতে থাকে। পিতার শোর চিৎকারে ছোট ভাই ইমনসহ আশপাশের লোকজন এগিয়ে এসে আহত ফিরোজ মিয়াকে উদ্ধার করে চুনারুযঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ মিয়া মৃত্যু বরণ করেন।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, ইমরান মিয়া মানসিক রোগী ছিল। সে গতকাল সন্ধ্যায় তাকে বেধে রাখা শিকল খুলে তার পিতাকে এলোপাতারি ছুরিকাঘাত করতে থাকে। আশপাশের লোকজন ফিরোজ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com