সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে গণপরিবহণে ডাকাতি ॥ দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর গোল চত্তরের অদুরে বেজুড়া নামকস্থানে দুটি গাছ ফেলে যাত্রীবাহী বিভিন্ন পরিবহনে ডাকাতি সংগঠিত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে একদল ডাকাত ওই এলাকার মহা-সড়কের দু’পাশে দু’টি গাছ কেটে রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করে। এ সময় ডাকাতরা বেশ কয়েকটি প্রাইভেটকার ও মাইক্রোবাস আটকিয়ে যাত্রীদের তারধর করে তাদের নিকট থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও দুই কাতার যাত্রীর কাছ থেকে তাদের পাসপোর্ট ছিনিয়ে নেয়। ডাকাতদের প্রহারে কাতার যাত্রী মৌলভী বাজারের বাউরভাগ গ্রামের রুবেল মিয়া ও একই গ্রামের সাইদুর রহমানসহ ৫/৬ জন আহত হন। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ওই দুই যাত্রীর পাসপোর্ট ছিনিয়ে নেয়ার তাদের বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে বলে তারা জানান।
ওই এলাকায় বেশ কয়েকটি ট্রাক ও যাত্রীবাহী বাস ডাকাত দলের কবলে পড়ে। এ ঘটনায় রাত সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই মানুষের হইহুল্লুরের শব্দে ডাকাতদল পালিয়ে যায়। আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করি। দূর্বৃত্তদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি। এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com