বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় ব্ল্যাকওয়াটার ইন্টারন্যাশনাল কয়লা খনি পরিদর্শনে এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৭৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার রকহামটনে ব্ল্যাকওয়াটার ইন্টারন্যাশনাল নামে একটি বৃহৎ কয়লা খনি পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহিরসহ বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। গত মঙ্গলবার তারা এ খনি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে আবু জাহির এমপি ছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি, জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান আতিক, নাসিমা ফেরদৌসী এমপি ও শিবলী সাদিক এমপি।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর দিবাগত রাতে ৭ দিনের সফরে অস্ট্রেলিয়া যান তারা। সফরের ৭দিনে পর্যায়ক্রমে অস্ট্রেলিয়ার সিডনী, ব্রিজবেন ও রক হাম্পটন শহরে সেখানকার বিভিন্ন প্রকল্প এবং বাংলাদেশের বিদ্যুৎ-খনিজ ও জ্বালানী মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন সেমিনারে যোগদান করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com