বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভায় বাজার মূল্য পর্যবেক্ষন মনিটরিং কমিটির সভা

  • আপডেট টাইম বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে বাজার মূল্য পর্যবেক্ষন, মনিটরিং ও নিয়ন্ত্রন সংক্রান্ত স্থায়ী কমিটির মাসিক সভা। মঙ্গলবার সকালে পৌরভবনের সভাকক্ষে ওই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
স্থায়ী কমিটির সভাপতি পৌর কাউন্সিলর শেখ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পদাধিকার সদস্য হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ।
মেয়র তার বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার বাজার মূল্য পর্যবেক্ষন, মনিটরিং ও নিয়ন্ত্রন জোরদার করতে দায়িত্বশীলদের প্রতি নির্দেশ দেন। তিনি বলেন হবিগঞ্জ পৌরসভার আয়বৃদ্ধি তথা নাগরিক সেবা গতিশীল করতে বাজার নিয়ন্ত্রন অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। তাই বাজার নিয়ন্ত্রন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে এগিয়ে আসতে আহবান জানান মেয়র। সভায় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর পিয়ারা বেগম, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, বাজার পরিদর্শক মোঃ গোলাম কিবরিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com