বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

খাগাউড়া ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক কমিটি অনুমোদন

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত শনিবার বিকাল ৪ টার দিকে স্থানীয় সঈদপুর প্রাথমিক বিদ্যালয়ে খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এম শফিউল হাসান শামিমের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোশাররফ হুসেন খান সুজন। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক কমল হুসেন সিমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব শেখ সাঈদুর রহমান রুবেল, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি শফিকুল হক, ডাঃ আঃ হাই চৌধুরী, কাজল মিয়া, জেলা কৃষকলীগের সদস্য আব্দুল্লাহ মিয়া, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোস্তাক চৌধুরী, ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুনুর  মিয়া, লুদন তালুকদার, ছাত্রলীগ নেতা জিতু মিয়া, বুলবুল, জিলাল আহমেদ, জসিম উদ্দিন, অফি  রুহান, সুহেল মিয়া প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে মাহবুবুর রহমানকে আহবায়ক ও ইলিয়াছ মিয়াকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট খাগাউড়া ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক কমিটি অনুমোদন করেন উপজেলা তাঁতীলীগ আহবায়ক মোশাররফ হুসেন সুজন ও সদস্য সচিব সাইদুর রহমান রুবেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com