শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে ২১শ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ১০১৮ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ২১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় ওসি (তদন্ত) আহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল ৫টায় ডিবির ওসি শাহ আলম ও ওসি (তদন্ত) আহসান হাবিবসহ একদল পুলিশ উপজেলার চন্দ্রনিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের পুত্র বাচ্চু মিয়া (৩৫) ও মৃত মঈন উদ্দিনের পুত্র আছকির মিয়া (৩০) কে আটক করে। তখন মাদক ব্যবসায়ীরা দলবল নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে ওসি (তদন্ত) আহসান হাবিব কিছুটা আহত হন। পরে দুই মাদক ব্যবসায়ীর দেহ থেকে ২১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবির ওসি শাহ আলম জানান, জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৬ লাখ টাকা। এসআই আব্দুল করিম বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মিয়ানমারের বার্মা সীমান্ত দিয়ে এসব মাদক দেশে প্রবেশ করছে। আর এসব ব্যবসা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com