বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে পুলিশের অভিযান অব্যাহত দ্বিতীয় দিনে ৫ পলাতক আসামী আটক

  • আপডেট টাইম রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৫৯৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনের মতো গত শুক্রবার রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ৫ আসামীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফয়জাবাদ চা বাগানের মৃত বীর সিংহ সাওতালের পুত্র দুলাল সাওতাল (৪৫), মুকুল সাওতালের পুত্র সুরেশ সাওতাল (২২) ও নয়ন সাওতাল (২৩), হরাইটেকা নোয়াগাঁও গ্রামের মৃত কলিম উল্লাহর পুত্র গনু মিয়া (৪০) ও তার স্ত্রী মাহমুদা বেগম (৩৫) কে আটক করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, এসআই সুহেল মাহমুদ, সেলিম হোসেন, এএসআই আনোয়ার, স্বপন কুমার দাশ, সাইদুল হক ও সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল (শুক্রবার) রাতে বিশেষ অভিযানের মাধ্যমে উল্লেখিত আসামীদের আটক করে আজ (শনিবার) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com