বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবল উপজেলা প্রশাসন কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অবিবাহিত দল

  • আপডেট টাইম রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়াল্ড” ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় বাহুবল উপজেলা প্রশাসন এক প্রীতি কাবাডি প্রতিযোগিতা আয়োজন করে। গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটির নেতৃত্বে বিবাহিত ও শাহিন মিয়ার নেতৃত্বে অবিবাহিতদের নিয়ে দুটি ভাগে বিভক্ত করে এ ম্যাচের আয়োজন করা হয়। খেলায় বিবাহিত দলকে পরাজিত করে অবিবাহিত দল চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তোলে দেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার প্রমুখ। খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com