শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বেগম খালেদা জিয়ার সাথে সাবেক এমপি শেখ সুজাতের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৫৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গত বুধবার রাত ১১টায় এ সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শাহাজান খানসহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এ সময় সাবেক এমপি শেখ সুজাত মিয়ার কাছ থেকে হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করার জন্য তাকে নির্দেশনা প্রদান করেন। সাক্ষাতকালে সাবেক এমপি সুজাত মিয়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাংগঠনিক সফরে সিলেটে আসার অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com