শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠক

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৭০৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ বাংলাদেশ-ভারত সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সিদাই সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী ও বিএসএফ-৪৮ ব্যাটালিয়নের কমান্ডেন্ট পিসি শর্শা। বিজিবির অধিনায়ক আসাদুজ্জামান চৌধুরী জানান, সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বিজিবি। আর এই কার্যক্রমকে আরো তরান্বিত করতে, বিশেষ করে মাদক ও চোরাচালান রোধে বিজিবি-বিএসএফ একযোগে কাজ করার বিষয়ে পতাকা বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com