মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জে কলেজ ছাত্রদল নেতা আবিদের নেতৃত্বে বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৫১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সকাল ১১টায় কলেজ ছাত্রদলের সিনিয়র নেতা আবিদুর রহমান আবিরের নেতৃত্বে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। আবিদুর রহমান আবিরের সভাপতিত্বে ও ছাত্রদল নেত মিয়া মোঃ উজ্জলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল নেতা শেখ রেদোয়ান আহমদ, পৌর ছাত্রদল নেতা শেখ মতিন আলী, কলেজ ছাত্রদল নেতা কাজী খোকন আহমদ। এতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা লিমন আহমদ, রবিউল ইসলাম চৌধুরী, নিকু দাশ, মোমিনুর রহমান, গংগেশ দাশ, শামীম আহমদ, নয়ন মিয়া, সোলেমান আহমেদ, আলী হোসেন, রাজীব পাল, রাজন মিয়া, সোহাগ আহমেদ, তারেক আহমেদ, মোঃ আজিজ, বিদ্যুৎ দাশ প্রমূখ। এ সময় বক্তারা জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের অনতিবিলম্বে মুক্তি দাবী জানিয়ে বলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুর রহমান এমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ চৌধুরীসহ সকল নেতাকর্মীর উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। বক্তারা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com