সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

গাউছিয়া কমিটির উদ্যোগে জশ্নে জুলুছ হবে ১২ রবিউল আউয়াল সকাল ৮টায়

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৪৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে আগামী ১২ রবিউল আউয়াল শরীফে গাউছিয়া কমিটি বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় আঞ্জুমান-গাউছিয়া কমিটির নির্দেশে সকাল ৮টায় শায়েস্তানগরস্থ গাউছিয়া একাডেমী ও সুন্নিয়া মাদ্রাসা থেকে এক আজিমুশ্বান জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) বের হবে। এ উপলক্ষ্যে জেলা গাউছিয়া কমিটির এক সভা এডঃ চৌধুরী আব্দুল হাই এর সভাপতিত্বে গত শুক্রবার অনুষ্ঠিত হয়।
সভায় হবিগঞ্জের সকল পীর ভাইকে উক্ত জশ্নে জুলুছে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া জুলুছ শেষে গাউছিয়া মাদ্রাসায় সমাবেশ উত্তর মিলাদ ও মোনাজাত আদায়কপূর্বক সকলকে তাবারোক দিয়ে আপ্যায়ন করার সিদ্ধান্ত হয়।
এছাড়া চলতি মৌসুমে আওলাদে রাসুল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ্ (মাঃজিঃআঃ) চট্টগ্রামের ঐতিহাসিক জশ্নে জুলছে (যা সর্বপ্রথম ১৯৭৪ সালে তদীয় পিতা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রাঃ) প্রবর্তন করেছিলেন) সদারত করার পর হবিগঞ্জে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কোন কারণে যদি হুজুর কেবলার হবিগঞ্জে প্রোগ্রাম না পাওয়া যায় তাহলে গত বৎসরের মত বাস কাফেলা করে চট্টগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ উপলক্ষ্যে আগ্রহী সকলকে অতিসত্তর যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com