মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের জন্য মুদ্দত আলীকে মাদার তেরেসা পদক

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৫৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের জন্য মেসার্স সোনার বাংলা বানিজ্যিক সংস্থার স্বত্তাধিকারী, বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় নেতা, সিলেট সরকারি বানিজ্যিক মহা বিদ্যালয়ের সাবেক ভিপি, বাহুবল উপজেলার পুটিজুরী ইউপির সাবেক সফল চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীকে মাদার তেরেসা ২০১৭ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স কর্তৃক আয়োজিত “মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা, রোহিঙ্গা সমস্যা ও বিশ্ব মানবতা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। অনুষ্ঠানে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভাশেষে মোঃ মুদ্দত আলীকে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ডিফেন্ডাস এর সভাপতি এডঃ কাজী সাজাওয়ার হোসেন পিএইচএফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com