বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ আলী ইদ্রিস হাইস্কুলে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৪৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ আলী ইদ্রিস হাইস্কুলে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় স্কুলমাঠে ক্রীড়া পরিদপ্তর ২০১৬-১৭ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির কার্যক্রম হিসাবে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী ইদ্রিস হাইস্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়া। সহকারী শিক্ষক মোহাম্মদ জিল্লুর রহমানের পরিচালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, প্রাণ আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাশেদুল হাসান, ক্রীড়াবীদ মোঃ রায়হান, জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সর্দার, স্কুলের প্রতিষ্ঠাতা প্রতিনিধি মোহাম্মদ আলী আব্দুল্লাহ, স্কুল পরিচালনা কমিটির সদস্য নেহার আক্তারসহ সকল শিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক লায়ন লিটন মিয়া জানান, গতকাল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com