সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

ব্যারিষ্টার রিজওয়ানকে এ্যাজমা চেক ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৬৩২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ বাংলাদেশ এ্যাজমা চেক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে ওয়ান টিভি ইউকে ও স্বেচ্ছাসেবী সংগঠনের ডাইরেক্টর এন্ড সিইও ব্যারিস্টার আর.এ.রিজওয়ান হোসাইনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৩টায় হবিগঞ্জ শহরের সদর হাসপাতালের পাশে অবস্থিত হোটেল রয়েল ফুড এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আহ্বায়ক এড. মোঃ আলা উদ্দিন তালুদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যারিস্টার আর.এ.রিজওয়ান হোসাইন। জেলা সদস্য সচিব মোঃ আব্দুল হান্নানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী আশরাফ উদ্দিন জিতু, দেওয়ান মোস্তাক গাজী, মোঃ মিলন রশিদ, মোঃ তাজুল ইসলাম, শ্রী সর্বানি দত্ত, আবুল হোসেন সবুজ, এ.এইচ.এম শিবলি খান, শেখ মেহেদি হাসান সাইফুল প্রমুখ। সংবর্ধনা সভায় শিক্ষক, ব্যাংকার ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com