বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে গৃহবধূর মৃত্যু হাসপাতালে লাশ রেখে স্বামীর পলায়ন

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৯৭৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে রুনা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পশ্চিম রুপসংকর গ্রামের এমরান মিয়ার স্ত্রী। মৃত্যুর ৮ঘণ্টা পর হবিগঞ্জ হাসপাতালে রুনা আক্তারের লাশ নিয়ে আসেন স্বামী। পরে সেখানে লাশ রেখে তিনি পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর পরকীয়ার জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল দীর্ঘদিন ধরে। সোমবার সন্ধ্যায় উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে স্বামীসহ তার স্বজনরা রুনাকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, সোমবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর মিনিমাম ৮ ঘণ্টা পর লাশ নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে কানাঘুষা শুরু হলে স্বামী লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান।
খবর পেয়ে বাহুবল মডেল থানার (ওসি-তদন্ত) মো: দস্তগীর আহমদ হবিগঞ্জ হাসপাতালে পৌঁছে লাশের ছুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ সময় তিনি জানান, রাতেই সে মারা গেছে। তবে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই হত্যা না আত্মহত্যা সেটা পাওয়া যাবে।
তিনি আরও জানান, পাশের গ্রামের এক মেয়ের সাথে নিহত রুনার স্বামীর পরকীয়া থাকার কারনে তাদের পরিবারে বিরোধ চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com