রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ৬৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘উৎপাদন মুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় বিভাগ ও আইডিয়ার জীবিকা প্রকল্পের উদ্যোগে গতকাল সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয়। অনুষ্টানের সূচনাতেই দিবসটি উদযাপনে ব্র্যাক আইডিয়ার সহযোগীতায় নবীগঞ্জ উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক নিবন্ধিত উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ এবং ব্র্যাক আইডিয়ার জীবিকা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এক বর্ণাঢ্য র‌্যালীতে অংশ গ্রহন করেন।  র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম।  এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাক সাইফুল জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দীন বীর প্রতীক, আইডিয়া জীবিকা প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোঃ সফিকুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্যে   উপজেলা সমবায় কর্মকর্তা বলেন,  ৩, ৪ ও ৫ নং ইউনিয়নের ২৮টি গ্রাম উন্নয়ন সংগঠন রেজিষ্টেশন পেয়েছে। যা আগামীতে জেলা পর্যায়ে প্রথমস্থান অর্জন করতে সক্ষম হবে। এছাড়াও জীবিকা প্রকল্পের উদ্যোগে ব্র্যাক-শেভরন এবং প্রকল্প বাস্তবায়ন সহযোগী সংস্থা আইডিয়ার পক্ষ থেকে সমবায়ীদের উৎপাদিত পন্য প্রদর্শনী ও সমবায় প্রদর্শনী ষ্টলের মাধ্যমে জীবিকা প্রকল্পের কার্যক্রম প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, ব্র্যাক-শেভরন এর যৌথ উদ্যোগে এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা আইডিয়ার সহায়তায় অক্টোবর-১৫, থেকে বৃহত্তর সিলেট অঞ্চলের ১১২টি গ্রাম উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রায় ৪ হাজার দরিদ্র পরিবারের জীবন মান উন্নয়নে এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জীবিকা প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ২৮টি গ্রাম উন্নয়ন সংগঠন হবিগঞ্জ জেলা সমবায় কার্যালয় হতে নিবন্ধন লাভ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com