রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে নৌকার প্রার্থীকে জয়ী করায় আতাউর রহমান সেলিম’র অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার মার্কার প্রার্থী যুবলীগ নেতা মোঃ তারা মিয়াকে বিজয়ী করায় বাহুবলবাসী ও আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান সেলিম। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচন শেষে বাহুবল উপজেলা পরিষদ প্রাঙ্গন ও মিরপুর মধ্যবাজারে পৃথক দু’টি পথ সভায় তিনি এ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদেরকে উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সার্বিক প্রচেষ্টায় সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে নৌকা মার্কার প্রার্থী যুবলীগ নেতা তারা মিয়ার বিজয়ী হয়েছে। এ বিজয় সকল নেতাকর্মীদের, এ বিজয় বাহুবলবাসীর। তিনি দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে কোন ধরণের উল্লাস, বিজয় মিছিল ও শোভযাত্রা না করার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com