বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে স-মিল থেকে এক ব্যক্তির ৮০ হাজার টাকার গাছ উধাও

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে একটি স-মিল থেকে এক ব্যক্তির ৮০ হাজার টাকা মূল্যের আকাশি গাছের দুইটি অংশ উধাও হয়ে গেছে। গাছের মালিক হলেন, শানখলা ইউনিয়নের গোড়ামি গ্রামের রবীন্দ্র বৈদ্য। স-মিলটি হচ্ছে ইসলাম তরফতার তনুর মালিকানাধীন। ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ দেউন্দি ক্রস রোড নামকস্থানে মিলটির অবস্থান।
গাছের মালিক রবীন্দ্র বৈদ্য জানান, গত ১৭ অক্টোবর গাছটি চিড়ানোর জন্য তিনি ওই স-মিলের মেস্তরী জালাল মিয়া ও রুহুল আমীনের মাধ্যমে স-মিলে নিয়ে যান। এর মধ্যে গাছের কিছু অংশ চিড়িয়ে নেয়া হয়েছে। বাকী ৭ ফুট লম্বা, সাড়ে ৬ ফুট বেড় গাছের দুইটি অংশ চিড়ানো জন্য মিলে রাখা হয়। যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এরই মধ্যে ৩০ অক্টোবর গাছ দুইটি উধাও হয়ে যায়।
গাছ মালিক রবীন্দ্র বৈদ্য জানান, বাড়ীতে ফলানো বিশাল আকৃতির আকাশি গাছটি ঘরের কাজের জন্য গত ১৫ সেপ্টেম্বর শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়ন পত্রের মাধ্যমে কাটা হয়। পরে চিড়ানো জন্য স-মিলের মেস্তরী জালাল মিয়া ও রুহুল আমীনের মাধ্যমে তাদের মিলে নেয়া হয়। মিল থেকেই গাছের অংশ দুইটি উধাও হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, স-মিল থেকে বিশাল আকৃতির গাছ উধাও হয়েছে মর্মে মৌখিক অভিযোগ পেয়েছি। পরে থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com