বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে চা শ্রমিকের মেয়েকে পাশবিক নির্যাতনের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে যাত্রাপালা দেখতে গিয়ে এক চা শ্রমিক কন্যা পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে উপজেলার সুরমা চা বাগান এলাকার রেগু টিলায় এ ঘটনা ঘটে। গতকাল বিকালে ধর্ষিতার মা ও বাবা মেয়েকে নিয়ে মাধবপুর থানায় অভিযোগ করেন।
সুরমা চা বাগানের ৯নং বস্তির ধর্ষিতার মা কবিতা মুন্ডা জানান, জগধাত্রী পূজা উপলক্ষে রেগু টিলায় যাত্রা পালা চলছিল। তার মেয়ে সোমবার  রাতে যাত্রা পালা দেখতে যায়। আসরে বসা থাকা অবস্থায় একই এলাকার বাচ্চু মুন্ডার ছেলে মিঠুন মুন্ডা তাকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন করে। মেয়েটি বাড়িতে এসে কান্নাকাটি করে নিযার্তনের কথা জানায়। মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই মুসলেহ উদ্দিন জানান, মহিলা পুলিশের মাধ্যমে নির্যাতনের শিকার মেয়েটির বক্তব্য নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com