বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত এরশাদের ব্যাপারে কিছু বলা যাবে না’

  • আপডেট টাইম রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ৬৯১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ হার্টে অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ব্যাপারে কিছু বলা যাবে না, এখনও পর্যন্ত ভাল আছেন। তাকে গত শুক্রবার থেকে তাকে ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গতকাল শনিবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি. এম কাদের বলেন, গত শুক্রবার বাংলাদেশ সময় সকাল ছয়টার দিকে সিঙ্গাপুরের মাউনটেন্ট এলিজাবেদ হাসপাতালে এরশাদের এই অস্ত্রোপচার করা হয়।
তিনি বলেন, অস্ত্রোপচারের পর থেকে এখনও এরশাদের রক্তচাপ স্বাভাবিক আছে, তারপরেও চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তবে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে তার (এরশাদের) শারীরিক অবস্থা কেমন আছে এবং কেমন থাকতে পারে তা কোনো মতেই এখন বলা সম্ভব নয়। তিনি বলেন, বড় ভাই এরশাদের শারীরিক অবস্থা নিয়ে আমরা এখনও উদ্বিগ্ন।
উল্লেখ্য, হার্টের অপারেশনের জন্য গত ১৬ অক্টোবর এরশাদ সিঙ্গাপুর যান। জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মেজর (অব.) খালেদ আখতার ও নাসরিন জাহান রতœাও এরশাদের সঙ্গে রয়েছেন। বাবলু পতœী ও এরশাদের ভাগ্নি জেবুন্নেসা, ঢাকা মহানগর উত্তর জাপার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সেন্টু, ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং দলের এমপি আমির হোসেনও সিঙ্গাপুরে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com