বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে চলিতা পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ৬৬১ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চলিতা পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের চামলতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম সহিদ মিয়া। তিনি চামলতলী গ্রামের কাছুম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সহিদ মিয়া চলিতা পাড়ার জন্য তার পার্শ্ববর্তী বাড়ীর মাঈনুদ্দীনের চলিতা গাছে উঠে। এতে মাঈনুদ্দীন এতে বাধা দেন। এ নিয়ে মাঈনুদ্দীন ও কাছুম আলীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে মাঈনুদ্দীন তার কাছে থাকা পিকল দিয়ে কাছুম আলী ও তার ছেলে সহিদ মিয়াকে ঘা দিলে সহিদ মিয়া ও তার ছেলে গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় সহিদ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com