রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে ২০ সদস্যের পদত্যাগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ৬৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজমিরীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে গত ১৫/১০/১৭ইং একযোগে ২০ সদস্য তাদের দলীয় প্যাডে পদত্যাগ করেন। জানা যায় গত ২৮ সেপ্টেম্বর আওয়ামী যুবলীগ আজমিরীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দলীয় নেতৃবৃন্দদের না জানিয়ে ও কোন ধরণের বর্ধিত সভা ছাড়া আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা যুবলীগ। সদস্যরা জানান আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি না ভেঙ্গে কমিটি দেওয়া গঠনতন্ত্র পরিপন্থি এবং তারা বিভিন্ন পদে থাকায় এই আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেন। পদত্যাগকৃত সদস্যরা হলেন, নাহিদুল হাসান চৌধুরী (সোহাগ), মো: জসিম উদ্দিন মেম্বার,  মহল্লাল শীল, সুমন রায়, বিজিত পাল, খোকন দেব, জুনায়িদ মিয়া, মো: শিহাব মিয়া, চয়ন রায়, মো: কিবরিয়া চৌধুরী, মো: জুয়েল চৌধুরী, মো: আফছার মিয়া, সমীর রায়, মো: কাসেম আলী মেম্বার, মো: রুবেল মিয়া, মো: মুকিত মিয়া, মনোরঞ্জন দাস, মনজিত রায়, মো: নুরুল আমিন ও প্রণব কুমার সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com