রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। কর অঞ্চল সিলেটের আয়োজনে শহরের ঘাটিয়া বাজার এলাকায় অবস্থিত রমা কনভেনশন হলে (শংকর সিটি) গতকাল সোমবার বেলা ১১টায় উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৬ (হবিগঞ্জ) এর সহকারী কর কমিশনার শাহ মোহাম্মদ ফজলে এলাহী এই ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশের সর্বক্ষেত্রে রাজস্ব সংস্কৃতি প্রতিষ্ঠা ও করদাতা সেবার মান বৃদ্ধির বিভিন্ন সুবিধাদি উল্লেখ করে কর দাতাদের উদ্বুদ্ধকরণের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ বণিক সমিতির সিনিয়র সহ সভাপতি জগদীশ চন্দ্র মোদক ও হবিগঞ্জ জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি নলিনী কান্ত রায় প্রমুখ। এসময় উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com