বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিজিবির অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০০ পিস ইয়াবা। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম জামাল হোসেন (৪০)। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের তপথিবাগ গ্রামের রছু উল্লার পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইনাতগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জামাল ইয়াবা ব্যবসার পাশাপাশি একজন চিহ্নিত জুয়ারি। তার মাধ্যমে ওই এলাকার আরো কিছু লোক ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। ইতোমধ্যে কয়েকজন ধরাও পড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক দল বিজিবি সদস্য ইনাতগঞ্জ বাজারে ওৎ পাতেন। ঘণ্টাখানেক অবস্থান করে অবশেষে জামাল হোসেনকে ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com