বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

খালেদা জিয়ার উপর গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে নবীগঞ্জে ছাত্রদল নেতা মুমিনের নেতৃত্বে মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে নবীগঞ্জ কলেজ ছাত্রদল নেতা মুমিন তালুকদারের নেতৃত্বে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। কলেজ ছাত্রদল নেতা মুমিন তালুকদারের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা সাজু এবং আহমেদুল এর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদল নেতা হালিম, সানী, শিহাব, বেলাল, শাকিল, মিলাদ, রবি, মোঃ আশরাফুল, আনোয়ার হোসেন, আজাদ মিয়া, রুবেল মিয়া, জুমন মিয়া, নাঈম মিয়া, আল-আমিন, মোফাজ্জল, আশরাফ, সৌরভ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর দায়েরকৃত মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানার তীব্র নিন্দা জানান  এবং অবিলম্ভে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com