বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৭৬৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও হোটেল রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২টায় এলাকার তালুকদার ফার্মেসী ও হোটেল আল মদিনা নামে প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন।
সূত্র জানায়, এলাকার তালুকদার ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই এলাকায় অবস্থিত হোটেল আল মদিনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, অতিরিক্ত ওজনের মিষ্টির প্যাকেটে মিষ্টি বিক্রি করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিকদেরকে সতর্ক করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে শায়েস্তাগঞ্জ থানার এসআই সামিউল আলম ও একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com