মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তানগরে আটক ৬ ছাত্রদল নেতার জামিন শুনানী অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হকার্স মার্কেট এলাকা থেকে আটক ৬ ছাত্রদল নেতার জামিন শুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন শুনানী অনুষ্ঠিত হয়। ৩০ মিনিট শুনানী শেষে আদালত এ ব্যাপারে কোন আদেশ না দিয়ে আজ সোমবার তারিখ ধার্য্য করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সিএসআই পারভীন আক্তার। আসামীদের পক্ষে ছিলেন এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, মঞ্জুর উদ্দিন শাহীন, আব্দুল হাই, এনামুল হক সেলিমসহ অর্ধশতাধিক আইনজীবি।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১০ টার দিকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের চেষ্টা করে। খবর পেয়ে সদর থানার এসআই রকিবুল হাসান ও আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ছাত্রদল নেতা মোশাহিদ (২২), রিপন (২০), সাইদুল হক (২৫), হাসানুল হোসেন সৌরভ (১৯) ও উজ্জল (২৪) কে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জিল্লুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে যায়। তখন পুলিশ তাদের কাছ থেকে ১১টি রামদা, দুইটি ক্রিরিজ, দুইটি লোহার পাইপ ও দুইটি চাইনিজ চাকু উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com