বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আষেঢ়ায় জারী গানকে কেন্দ্র করে সংঘর্ষে ২৫ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের আষেড়া গ্রামে জারী গানকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ও দোকানপাট ভাংচুর হয়। গতকাল শনিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ সংঘর্ষ হয়।
আহত সূত্র জানায়, ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র আওলাদ মিয়া উত্তর আষেড়া গ্রামে প্রতি বছরের ন্যায় জারী গানের আসর বসায়। এ সময় একই গ্রামের নবী রহমানের পুত্র আক্তার হোসেন মোবাইল ফোনে জারী গানের ভিডিও ধারণ করে। এ সময় আওলাদ মিয়া, জেবুল, লাভলুসহ একদল লোক তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। এ খবর আক্তার হোসেনের লোকজনের নিকট পৌছলে উভয়পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় আক্তার হোসেন (৩৫), রিপন মিয়া (২৫), ফয়ছল (২৫), আমির হোসেন (৪০), তোরাব আলী (৫০), মীর হোসেন (৩০), আরব আলী (৫০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com