মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। দিনভর তিনি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। গতকাল সকাল থেকেই তিনি নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ৩০/৩৫টি পুজামন্ডপ পরিদর্শন করেন এবং পুজারী ও ভক্তবৃন্দ ও দর্শণার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশে সকল ধর্মের মানুষের কোন বাধা-বিঘœ ছাড়া ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন। এ ব্যাপারে সরকার খুবই সতর্ক ও সচেতন। পূজামন্ডপ পরিদর্শনকালে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com