বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চাকুরী স্থায়ীকরণ সহ ৬ দফা দাবীতে হবিগঞ্জ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের মানববন্ধন ও স্মারকলিপি

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণসহ ৬ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানবন্ধবন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা মোঃ ইরফান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জয়নুল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সহ-সভাপতি মাওঃ আব্দুর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান গণি, অর্থ সম্পাদক মাওঃ আব্দুল আজিজ, মাধবপুর উপজেলা সভাপতি মাওঃ আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক মাওঃ লোকমান হোসেন, বাহুবল উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জালাল মিয়া, সাংগঠনি সম্পাদক মাওঃ সুফি মিয়া, আব্দুল রকিব মাষ্টার, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ আব্দুল আহাদ প্রমূখ। এতে উপস্থিত ছিলেন, মাওঃ মহিউদ্দিন, মাসুদুর রহমান, মাওঃ রুকন উদ্দিন, মাওঃ সালেহ আহমদ খান, মাওঃ আব্দুল হামিদ, মাওঃ আব্দুর রহমান, মাওঃ অলিউর রহমান, মাওঃ নজরুল ইসলাম, জিয়াউল হক, মাওঃ মোজাহিদ আলী, মাওঃ আব্দুল হান্নান। মানববন্ধনে বক্তব্য দ্রুত বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণ ও তাদের ৬ দফা দাবী বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবী জানান। মানববন্ধনে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহিরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ সময় এমপি আবু জাহির শিক্ষক নেতৃবৃন্দের দাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পৌছে দেয়ার অঙ্গীকার এবং তাদের দাবী বাস্তবায়নে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com