বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিশ^ নদী দিবস খোয়াই খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্মারকলিপি

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ খোয়াই নদী খনন ও নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে পানি সম্পদ মন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর উদ্যোগে বিশ^ নদী দিবস উপলক্ষে গতকাল রবিবার হবিগঞ্জ জেলা প্রশাসক এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মনীষ চাকমা। স্মারকলিপিতে খোয়াই নদী খনন করে নদীর তলদেশ গড় উচ্চতা থেকে দশফুট গভীর করা, বাঁধের উভয় তীরে গড়ে উঠা অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ করা, বাঁধের দুর্বল ও ক্ষয়ে যাওয়া অংশগুলো মেরামত করা, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত বালু এবং মাটি উত্তোলন বন্ধ করা, নদীর তীরে ফেলা বর্জ্য অপসারণ করা এবং বর্জ্য ফেলা বন্ধ করাসহ ৫টি দাবি উল্লেখ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাপা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বাপা সহ-সভাপতি লেখক তাহমিনা বেগম গিনি, বাপা সাধারণ সম্পাদক ও  খোয়াই রিভার ওয়াটারকিপার  তোফাজ্জল সোহেল, আলাউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com