বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে শায়েস্তাগঞ্জের কদমতলী উত্তরণ পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে শায়েস্তাগঞ্জের কদমতলী উত্তরণ পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা কদমতলী গ্রামের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করে উত্তরণ পরিষদ। সংগঠনের সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জামিল আহমেদ জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা হাফেজ বাবুল আহমেদ, উজ্জল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাহেদুল ইসলাম জাহেদ, সাধারণ সম্পাদক আরিফ খান জয়, সাংগঠনিক সম্পাদক এম.এ মুবিন শুভ, সহ সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন এমরান, প্রচার সম্পাদক আবুল হাসান, ক্রীড়া সম্পাদক সাহাব উদ্দিন আহমেদ অনিক, স্বপন আহমেদ, হেলাল আহমেদ, অর্থ সম্পাদক সাইফুর রহমান উজ্জল, দপ্তর সম্পাদক হারুন রশিদ সুজন, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, হেলাল মাহমুদ। এছাড়াও এ মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল কালাম আজাদ, চারগ্রাম সভাপতি আব্দুল মতিন মেম্বার, হাজী সাজিদ মাষ্টার, আব্দুর রহিম, লকুজ মিয়া, কবির মিয়া, আব্দুর গফুর, হাজী আব্দুস শহীদ, লোদন মিয়া, মর্তুজ আলী, হাজী মতবিল হোসেন, নুর ইসলাম, মুখলিছ প্রমুখ। অনতিবিলম্বে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবী জানিয়ে বক্তরা বলেন, রোহিঙ্গাদের পুর্নবাসন ও নাগরিকত্ব ফিরিয়ে দেয়ার জন্য জাতিসংঙ্গের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে অং সাং সূচির কুশপত্তালিকা দাহ করে বিক্ষোভকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com