বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মেম্বার কন্যাকে ধর্ষণের ঘটনায় ॥ হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে দু’মেম্বারের লোকজনের দফায় দফায় সংঘর্ষে আইনজীবিসহ আহত ১০ ॥ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বরভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের মেম্বার কন্যাকে ধর্ষণের অভিযোগে আটক অপর মেম্বারের লোকজনের মাঝে আদালত প্রাঙ্গণে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে আইনজীবি ও সহকারি আইনজীবিসহ ১০ জন আহত হয়েছে। এ সময় দুই দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের বারান্দায় এ সংঘর্ষ হয়।
সুত্র জানায়, ওই গ্রামের ৩নং ওয়ার্ড মেম্বার রমজান আলীর কন্যা ওমান প্রবাসি হানিফ আলীর স্ত্রী সেলিনা বেগমকে ৫ আগষ্ট রাত ১১টায় ধর্ষণের অভিযোগে অপর মেম্বার কাজল মিয়াকে আসামী করে হবিগঞ্জের আদালতে মামলা করে। এর প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ কাজল মেম্বারকে গ্রেফতার করে গত বুধবার দুপুরে কারাগারে প্রেরণ করে। গতকাল বৃহস্পতিবার কাজল মেম্বারের পক্ষে জামিনের জন্য লোকজন আসে কোর্টে। অপর দিকে মেম্বার রমজান আলীর মেয়ের পক্ষের লোকজনও আসে জামিনের বিরোধিতা করতে।
এ নিয়ে উভয়পক্ষের লোকজন আইনজীবি নিয়োগ করে। এ সময় একই স্থানে উভয়পক্ষের লোকদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন আইনজীবি সহকারিদের চেয়ার টেবিল ও ফাইলপত্র ভাংচুর করা হয়। এ সময় আইনজীবি মোঃ আঙ্গুর আলী, আব্দুল আওয়াল, চন্দন রায়, গোপাল রায় ও স্ট্যাম্প ভান্ডার সজল মিয়া সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে তারা আহত হন। পরে দুই দাঙ্গাবাজকে আটক করে কোর্ট পুলিশে সোপর্দ করা হয়। এ সময় কোর্ট পুলিশ এগিয়ে এলে দাঙ্গাবাজরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com