মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে আ’লা হযরত ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ২দিন ব্যাপী ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৩ ও ২৪ ফেব্র“য়ারি প্রতিদিন বাদ আসর হইতে রাত্র ১২ ঘটিকা পর্যন্ত চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া ও আলহাজ্ব আবুল হোসেন মহালদারের সভাপতিত্বে এবং অত্র পরিষদের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক আজিজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ বিলাল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র পরিষদের সভাপতি সাংবাদিক এস. এম. সুলতান খান। তফসিরুল কোরআন মাহফিলে প্রধান মোফাচ্ছির হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুফতি জাহাঙ্গীর আলম মোজাহেদী। প্রতিদিন তাফসির মাহফিলে বয়ান করেন আল্লামা মোশারফ হোসেন হেলালী (ঢাকা), আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জী, আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, আলহাজ্ব মাওলানা উপাধ্যক্ষ শেখ মোশাহিদ আলী, অধ্যাপক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com