বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে নতুন ওয়ার্ড গঠনের দাবিতে পারকুল ও নাছিমাবাদ চা শ্রমিকদের সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল ও নাছিমাবাদ চা বাগান নিয়ে নতুন একটি ওয়ার্ড গঠনের দাবিতে উভয় চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশ করেছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল চা বাগানের নাচঘর প্রাঙ্গণে পারকুল ও নাছিমাবাদ চা বাগানের ৮ শতাধিক নারী-পুরুষ চা শ্রমিকদের উপস্থিতিতে প্রাক্তন মেম্বার হরিপদ বুনার্জীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন- উপজেলা যুবলীগ নেতা ফারুক মাহমুদ। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- প্রদীপ বুনার্জী, রিপন দেব তপন, গিরিধারী চৌহান, অজিত রাজভল্লব, শ্রীবাস বুনার্জী, কমল তেলিপাল, সুদাম বুনার্জী, সুমন যাদব, সাধন বুনার্জী, সজল তেলিপাল, খুর্শেদ আলী, মকসুদ মিয়া, সাধন তাঁতী, ললিতা তাঁতী, আরতি বুনার্জী, নমিতা বুনার্জী, বিজন বুনার্জী, আলম মিয়া, সমর লাল চৌহান, ব্যবসায়ী ইছাক মিয়া, জজ মারাক, রমনি উরাং, মঙ্গল উরাং, সূর্য উরাং।
সমাবেশে বক্তারা বলেন, আগামী একাদশ জাতীয় সংসদের নির্বাচনের পূর্বে যদি পারকুল ও নাছিমাবাদ চা বাগান নিয়ে একটি নতুন ওয়ার্ড গঠন না করা হলে নির্বাচনে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন না। তাদের দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন। তাদের দাবি ৮নং ওয়ার্ড থেকে নাছিমাবাদ চা বাগান ও ৯নং ওয়ার্ড থেকে পারকুল চা বাগানকে নিয়ে চা শ্রমিকদের সুবিধার্থে নতুন একটি ওয়ার্ড গঠন করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com