বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে সরকারী চাল পাচারের ঘটনায় মামলা

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৬০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ১০৫ বস্তা সরকারী চাল পাচারের ঘটনায় দুইজনকে মামলা হয়েছে। আসামীরা হলেন, উপজেলার চন্দনিয়া গ্রামের আতর আলীর ছেলে মো. তাহির মিয়া (৫২) ও আব্দাসনাদন সতান্দ গ্রামের মৃত জাফর উল্লার ছেলে ইউনুছ আলী (৩৫)। গত শনিবার বিকালে উপজেলার নন্দনপুর বাজারে একটি গোদাম থেকে এ চাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লামাতাসি ইউনিয়নের ভিজিডি ও ভিজিএফ-এর বরাদ্দকৃত সরকারী শীলযুক্ত চাল নন্দনপুর বাজারে ইউনিয়ন পরিষদ সংলগ্ন তাহির মিয়ার গোদাম থেকে চালের বস্তাগুলো উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতেই এঘটনায় থানার এসআই আব্দুর রহিম বাদী হয়ে গোদাম মালিক তাহির মিয়া ও ইউনুছ মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো.মাজহারুল হক বিষয়টি নিশ্চিত করে জানান ৫০ কেজি ওজনের ১০৫ বস্তা সরকারী চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com