শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

খোয়াই নদীতে নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করায় দুই মাঝিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার খোয়াই নদীতে নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করায় দুই মাঝিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় লাখাই উপজেলার চন্দপুর গ্রামের মৃত হরেন্দ্র দাশের পুত্র ট্রলারের মাঝি বজেন্দ্র দাশ (৫০) ও বানিয়াচং উপজেলার বরকান্দি গ্রামের মৃত আম্বর আলীর পুত্র মাঝি হাসান আলী (৫৫) কে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। এর আগে ওই দুই মাঝি অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই করে যাবার সময় স্থানীয় লোকজন সদর থানায় খবর দেন। সদর থানার ওসি ইয়াসিনুল হক ও এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই মাঝিকে আটক করে ভ্রাম্যমান আদালতকে খবর দেয়া হয়। ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে এসে তাদেরকে জরিমানা করেন। তবে জরিমানার টাকা পরিশোধ করায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। এ ছাড়া নৌকা থেকে মালামাল নামিয়ে মালিকের জিম্মায় দেয়া হয়। পুলিশ জানায়, অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com