বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে সংঘর্ষে দু’জন নিহতের ঘটনায় ॥ ইউপি চেয়াম্যান আব্দালসহ ৫৩ জনের বিরুদ্ধে দু’টি মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৫৩৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মুগকান্দি গ্রামে সংঘর্ষে হতাহতের ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। মামলায় ৫৩ জনকে আসামীভূক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৯ এ মামলা দু’টি দায়ের করা হয়েছে। গত শনিবার সকালে দু’পক্ষের সংঘর্ষে কবির মিয়া লণ্ডনী (৫৫) ও মতিন মিয়া (৫০) নামে দু’ব্যক্তি নিহত ও পুলিশ সহ শতাধিক লোক আহত হন। সংঘর্ষের ঘটনার ৬ দিন পর নিহত কবির মিয়া লণ্ডনীর বড় ভাই সানু মিয়া লণ্ডনী বাদী হয়ে ৩০ জনকে আসামী করে এবং নিহত মতিন মিয়ার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে সাতকাপন ইউপি চেয়ারম্যান জাপা নেতা শাহ আবদাল মিয়াসহ ২৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি জামে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ চলছিল। একপক্ষ বর্তমান ইমাম ফরিদ আখঞ্জীর পরিবর্তন চায়। অপরপক্ষ ওই ইমামের পক্ষে অবস্থান নেয়। এ অবস্থায় গত শুক্রবার জুমার নামাজে সাতকাপন ইউপি চেয়ারম্যান মুগকান্দি গ্রামের আবদাল মিয়া আখঞ্জি গ্র“পের সোহেল মাস্টারের সাথে একই গ্রামের শফিক মাস্টারের বাকবিতন্ডা হয়। এর জের ধরে জুম্মা নামাজের পর উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। পরদিন শনিবার সকাল ৬টার দিকে একই ঘটনার জের ধরে পুনরায় সংঘর্ষে লণ্ডনী বাড়ির আব্বাস উদ্দিনের ছেলে লণ্ডন প্রবাসী কবির মিয়া এবং অপর পক্ষের মৃত মুসলিম মিয়ার ছেলে মতিন মিয়া নিহত হয়। আহত হয় শতাধিক ব্যক্তি। ঘটনার পরপর বাহুবল মডেল থানার এসআই রহিম বাদী হয়ে ওই গ্রামের ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com