শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে মামুন হত্যাকাণ্ড ৭ আসামী কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৫৯৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের মামুন হত্যা মামলার ৭ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ৭ আসামী হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেন। শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ৭ আসামী হলেন, কেউন্দা গ্রামের আঃ নূর ওরফে কনা মিয়ার পুত্র রাহিদ মিয়া (৪৫), মৃত টকা মিয়ার পুত্র রফিক মিয়া (৩২), লাল মিয়া (৪২), কিজির মিয়া (৩৭), কাপুড়িয়া গ্রামের মৃত ছুরত আলীর পুত্র আক্কাছ মিয়া (৪০) ও কেউন্দা গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র মনজু মিয়া (৩৩)।
চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের মীর নূর মোহাম্মদ (সিরাজ মিয়া) এর ছেলে মামুন মিয়া (১৬) ২১ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে বেরিয়ে শাকির মোহাম্মদ বাজারে বাজার করতে গিয়ে আর ফিরে আসেনি। ২৪ জুলাই সোমবার সকাল ৮ টার দিকে একই গ্রামের ছুরুক মিয়ার পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মামুন মিয়ার পিতা নূর মোহাম্মদ (সিরাজ মিয়া) ঐ দিন রাতেই ১৬ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে আসামীরা পলাতক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com