শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার রূপকার-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৭২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড়ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এ গ্রামে ২৩ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা ব্যয়ে নির্মিত লাইনে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
একই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলার কাজির বাজার দাখিল মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রূপকার। ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৫৮ এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ’৬৬ এর ৬-দফা, ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭০ এর নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে তিনি (বঙ্গবন্ধু) নেতৃত্ব দেন।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে ‘ভিশন ২০২১’ এবং ‘ভিশন ২০৪১’ ঘোষণা করেছেন উল্লেখ করে এমপি কেয়া চৌধুরী বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে, এ জন্য প্রয়োজন সকলের সমন্বিত প্রয়াস।’
সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি মিনু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোবা, ২নং ইউপি সাবেক চেয়ারম্যান মেহের আলী মালদার, ১নং ইউনিয়ন চেয়ারম্যান সত্যজিৎ দাস, বীর মুক্তিযোদ্ধা রফিক মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শফিকুর রহমান, পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, যুবলীগ আহবায়ক তৈয়বুর রহমান, ৭নং করগাওঁ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু দাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার, একাডেমীক সুপার ভাইজার শাহানাজ ইসলাম, যুবলীগ আহবায়ক তৈয়বুর রহমান, বাজার কমিটির সভাপতি আব্দাল মিয়া, পল্লী বিদ্যুতের এজিএম সোহেল রানা, পরিচালক সফিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ, মাদরাসা কমিটির সভাপতি আব্দুল্লাহ প্রমুখ। এ সময় আওয়ামীলীগ নেতাকর্মী,  গ্রামবাসী, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com