বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ইয়াবাসহ আবুল কাশেম গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৭৭৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউন্দা এলাকা থেকে গেপলার বাজার পুলিশ ৮৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবুল কাশেম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত ইয়াবা পাওয়া যায়। পরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের নিয়ে আসা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে পানিউন্দা ইউপি অফিসের সামনে। ধৃত আবুল কাশেম মৌলভীবাজার জেলার আথানগিড়ি গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে পানিউন্দাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে।
পুলিশ জানা যায়, দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলার আথানগিড়ি গ্রামের ইয়াবা ব্যবসায়ী আবুল কাশেম (৩৫) নবীগঞ্জের পানিউন্দা বাজারসহ নানা স্থানে ইয়াবা বিক্রি করে আসছে। খবর পেয়ে পুলিশ নানা একাধিকবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় পানিউন্দা ইউপি অফিসের সামন থেকে ইয়াবা বিক্রিকালে হাতেনাতে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com