রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ-মার্কুলী সড়কে ব্রিজ ভেঙ্গে যানচলাচল বন্ধ ॥ যাত্রীদের দুর্ভোগ

  • আপডেট টাইম সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউপির আমরাখাই গ্রামের সন্নিকটে নবীগঞ্জ-মার্কুলী সড়কের ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে ২০ দিন ধরে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরজমিনে জানা যায়, বানিয়াচং উপজেলার মার্কুলী, সুনামগঞ্জ জেলার দিরাই এবং নবীগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের কয়েকটি ইউপির জনসাধারনের সিলেট ও ঢাকা যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নবীগঞ্জ-মার্কুলী রোড। এই রোড দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। প্রায় ২০ দিন আগে ওই সড়কের আমরাখাই গ্রামের সন্নিকটে ব্রিজটি ভেঙ্গে যায়। এতে করে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আর এতে করে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজটি মেরামতের কোন উদ্যোগ না নেয়ায় ওই সড়কে চলাচলকারীরা হাতাশায় ভোগছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com