সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বহুলার মাদক সম্রাট রাজু পুত্র সহ আটক

  • আপডেট টাইম সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বহুল আলোচিত মাদক সম্রাট রাজু ও তার পুত্র রুবেলকে ডিবি পুলিশ আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ২৬ বোতল ভারতীয় মদ, ১৪৫ পিছ ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
আটক রাজু তেঘরিয়া থেকে বিতাড়িত হয়ে বড় বহুলা এসে আশ্রয় নিয়ে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২ টার দিকে ডিবি ওসি তদন্ত ইয়াছিন রাসেল, এসআই ইকবাল ও এসআই আব্দুল করিম পৌদ্দারবাড়ীর এলাকার বাইপাস সড়কে অবস্থান নেয়। এসময় রাজু মিয়া (৫০) ও তার পুত্র রুবেল মিয়া (২৮) মোটর সাইকেল যোগে মাদক নিয়ে বাড়ীর দিকে আসছিল। পুলিশ বেরিক্যাট দিয়ে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় রাজু ও তার পুত্র রুবেল মোটর সাইকেল রেখে দৌড়ে পালিয়ে যাবার সময় পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়। এসময় পুলিশ তাদের দেহ তল্লাশী করে ১৪৫ পিছ ইয়াবা, ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পরে তাদেরকে নিয়ে রাজুর বাড়ীতে অভিযান চালিয়ে তাদের ঘরের খাঠের নীচ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে।
পুলিশ জানায়, রাজু ও তার পুত্র রুবেল পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্নভাবে সোর্স নিয়োগ করে। গতকাল মাদক নিয়ে আসছে এই খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com