মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

বানিয়াচঙ্গের বড়সড়ক গ্রামে বাঘের মুখ থেকে সন্তানকে ফিরিয়ে আনলেন এক মা

  • আপডেট টাইম সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৭৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শয্যাশায়ী মায়ের পাশ থেকে নিয়ে যাওয়া শিশুকে বাঘের মুখ থেকে ফিরিয়ে আনলেন এক মা। পরে আহত শিশু ছফিনা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং উপজেলার বড়সড়ক গ্রামের আজিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, গত শনিবার রাতে আজিজুর রহমানের স্ত্রী লাইলী আক্তার তাঁর ৭ মাসের কন্যা ছফিনা খাতুনকে নিয়ে অন্যান্য দিনের মতো কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোঁরে কোন এক সময় ছফিনাকে মায়ের পাশ থেকে নিয়ে যায় একটি মেছোবাঘ। কিছুই ঠের পাননি লাইলীসহ তার পরিবারের লোকজন।
পরে বাঘের কামড়ে শিশুর কান্নাকাটি শুরু করলে কান্নার শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠেন মা লাইলীসহ স্বজনরা। তারা ঘরের বাইরে গিয়ে দেখতে পান তাদের আদরের ছফিনা বাঘের মুখে। বাঘ তাকে মুখে নিয়ে পালিয়ে যাচ্ছে। এ সময় পরিবারের লোকজন বাঘটিকে ধাওয়া করে। বাঘ লোকজনের ধাওয়া খেয়ে ছফিনাকে রেখে পালিয়ে যায়। এদিকে বাঘের নখের আছরে শিশু ছফিনা গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় রবিবার সকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com