রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

মহিলা মাদরাসায় সন্ত্রাসী হামলা হামলাকারী হেলাল কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মাদরাসার শিক্ষককে রাতের আধারে অফিস কক্ষে হামলা করে আহত ও টাকার ছিনিয়ে নেয়ার ঘটনার মামলায় হেলাল আহমেদকে আদালত জামিন না মঞ্জুুর করে কারাগারে প্রেরণ করেছে।
মামলার সূত্রে প্রকাশ, নবীগঞ্জ শহরতলীর তিমিরপুর গ্রামে অবস্থিত খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসার শিক্ষক মাওঃ রফিকুল ইসলামকে গত ৪মে দিবাগত রাতে মাদরাসার অফিস কক্ষে প্রবেশ করে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় মাওলানা রফিকুল ইসলামকে মারপিট করে হামলাকারীরা মাদরাসার জমাকৃত ২লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ওই রাতে আহত মাওঃ রফিকুল ইসলামকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় তার বোন শাহেদা আক্তার বাদী হয়ে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মোঃ ইয়াওর মিয়ার পুত্র মোঃ হেলাল মিয়াকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় হেলাল গত বৃহস্পতিবার হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com