সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার বিধান ত্রিপুরা ॥ আমি যে স্থানে পা রাখি সে স্থান পবিত্র রাখার চেষ্টা করি

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৭৭৮ বা পড়া হয়েছে

মো. কাউছার আহমেদ ॥

হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেছেন, আমি যে স্থানে পা রাখি সে স্থান পবিত্র রাখার চেষ্টা করি। হবিগঞ্জে যখন এসেছি হবিগঞ্জ থেকে সকল প্রকার অন্যায় অবিচার, ঘুষ দুর্নীতি প্রতিরোধ করব। এ জন্য তিনি হবিগঞ্জবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন।
পুলিশ সুপার বলেন, হাওর, পাহাড় ও সমতুল ভূমি নিয়ে বেষ্টিত প্রাকৃতিক সুন্দর্যের নীলাভূমি হবিগঞ্জ বাংলাদেশের একটি খন্ডচিত্র। এখানে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেও রয়েছে মাদক, গ্রাম্য দাঙ্গা, ইভটিজারদের দৌড়াত্ম। মাদকের ভয়াল থাবায় টিনেজাররা ধ্বংসের দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে। এই সমস্যা গুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিলেন পুলিশ সুপার।
গতকাল বিকাল ৫টায় হবিগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামসুর রহমান, শৈলেন চাকমা, সহকারি পুলিশ সুপার রাশেদুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হক, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নাজিম উদ্দিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, দৈনিক প্রতিদিণের বাণীর সম্পাদক শাবান মিয়া, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, সাপ্তাহিক জনতার দলিলের সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমেদ খান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মো. নূরুজ্জামান চৌধুরী শওকত, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, দৈনিক জননীর নির্বাহী সম্পাদক শরীফ চৌধুরী, হবিগঞ্জ সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর প্রমূখ।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, জিডি বা মামলা করতে কোন অফিসারকে টাকা দিতে হবে না। কেউ যদি কোন পুলিশ অফিসারকে টাকা দেয়ার প্রমাণ দিতে পারেন তাহলে ওই পুলিশের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, কোন মামলা তদন্ত না করে রুজু করা যাবেনা বা কাউকে হয়রানী করা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com