বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চেক ডিজঅনার মামলায় এক ব্যক্তির কারাদন্ড ও জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চেক ডিজঅনারের মামলায় লিপচন মিয়া নামক এক ব্যক্তির ১০ মাস ১০ দিন কারাদন্ড ও চেকের দ্বিগুন অর্থাৎ ১০ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিঞ্জ বিচারক সাইফুল ইসলাম ছিদ্দিক এ রায় প্রদান করেন।
জানা যায় সিলেট জেলার বিশ্বনাথ থানার হাজীরগাও বড় বাড়ী গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে লিপচন মিয়া বিগত ০৪/১০/১৫ তারিখে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের নুর মিয়া চৌধুরীর ছেলে আবু ইছহাক চৌধুরীর নিকট হইতে আত্মীয়তার সুবাদে ব্যবসায়ীক প্রয়োজনে ৫ লক্ষ ২০ হাজার টাকা গ্রহণ করেন এবং গত ০৮/১১/১৫ তারিখে উক্ত টাকার একটি চেক প্রদান করেন। আবু ইছহাক চৌধুরী উক্ত চেকটি ১৬/২/১৬ তারিখে ব্যাংকে নগদায়নের জন্য জমা দিলে তাহা অপর্যাপ্ত তহবিলের দরুন ডিজঅনার হয়। পরবর্তীতে আবু ইছহাক চৌধুরী বাদী হয়ে আসামী লিপচন মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৫ লক্ষ ২০ হাজার টাকার চেক ডিজঅনারের মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত গতকাল চেকের দ্বিগুন জরিমানা সহ ১০ মাস ১০ দিন কারাদন্ড প্রদান করেন। বাদীপক্ষে উপরোক্ত মামলার মূল আইনজীবি হিসাবে দায়িত্ব পালন করেন এডঃ আনছারী এবং এপিপি হিসাবে দায়িত্ব পালন করেন এডঃ আব্দুল মতিন। এই ব্যাপারে বাদীপক্ষের আইনজীবি এডঃ আনছারী জানান আসামী প্রথমে জামিনে ছিল। কিন্তু কিছুদিন পূর্বে আসামী সাজা ও জরিমানার বিষয়টি আচঁ করিতে পারিয়া বর্তমানে পলাতক রহিয়াছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com