রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

চুনারুঘাটে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চাকুরি জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা চালু, ৫% বার্ষিক প্রবৃদ্ধি প্রদান, পেনশন ভাতা সহজীকরণ ৪% কর্তন প্রত্যাহারের দাবীতে চুনারুঘাট উপজেলার বেসরকারি মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার ১২টা থেকে ১টা পর্যন্ত চুনারুঘাট পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাকুরি জাতীয় করণের একদফা একদাবী জানিয়ে মাদ্রাসা শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ আবু নাসেরের সভাপতিত্বে ও মাওলানা মোঃ মাহবুবুর রহমান খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুপার মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আবুল খায়ের, মাওলানা শহিদ উল্লা, কামরুল ইসলাম, মাসুক মিয়া মাস্টার, আব্দুল হক, মাওলানা মোশাহিদ আলী, ফজলুর রহমান, মাওলানা আবুল হাসান, মাওলানা ফজলুল হক, মাওলানা আব্দুল আউয়াল আসাদী প্রমুখ। পরে মাদ্রাসা শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com